নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য ভবতোষ ঘোষকে বৃহস্পতিবার মধ্যরাতে টাকারজলা থানার ওসি পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে তার গোলাঘাটিস্থিত বাড়িতে ঢুকে স্ত্রী কন্যার সামনে থেকে থানায় তুলে দিয়ে যায়৷ থানায় নিয়ে যাওয়ার সময় এবং থানার ভিতরে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়৷ ভবতোষ ঘোষের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকা সত্ত্বেও কোন ধরনের চার্জ ওয়ারেন্ট ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন৷ এ ব্যাপারে সংগঠনের রাজ্য কমিটির তরফ থেকে সিপাহীজলা জেলা কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সিপাহীজলা জেলার শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ অভিযুক্ত টাকারজলা থানার ওসিকে অবিলম্বে সাসপেন্ড এবং আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷

সাংবাদিক হেনস্তা, টাকারজলা থানার ওসিকে সাসপেন্ড করার দাবি জার্নালিস্টস এসোসিয়েশনের
Tags:
Releated Posts
চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা
আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…
নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ
আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…
বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…
সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা
আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…


















