News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক হেনস্তা, টাকারজলা থানার ওসিকে সাসপেন্ড করার দাবি জার্নালিস্টস এসোসিয়েশনের
Image

সাংবাদিক হেনস্তা, টাকারজলা থানার ওসিকে সাসপেন্ড করার দাবি জার্নালিস্টস এসোসিয়েশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য  ভবতোষ ঘোষকে বৃহস্পতিবার মধ্যরাতে টাকারজলা থানার ওসি পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে তার গোলাঘাটিস্থিত বাড়িতে ঢুকে স্ত্রী কন্যার সামনে থেকে  থানায় তুলে দিয়ে যায়৷  থানায় নিয়ে যাওয়ার সময় এবং থানার ভিতরে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়৷ ভবতোষ ঘোষের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকা সত্ত্বেও কোন ধরনের চার্জ ওয়ারেন্ট ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন৷ এ ব্যাপারে সংগঠনের রাজ্য কমিটির তরফ থেকে সিপাহীজলা জেলা কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সিপাহীজলা জেলার শাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ অভিযুক্ত টাকারজলা থানার ওসিকে অবিলম্বে সাসপেন্ড এবং আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top