ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। দুই আম্পায়ার সহ ম্যাচ রেফারির শাস্তির দাবিতে রাজ্য ক্রিকেট সংস্থার কাছে লিখিত অভিযোগ জানালেন ইউনাটেড ফ্রেন্ডস ক্লাবের সচিব মানিক দে। ১ মার্চ বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই আম্পায়ার রাজীব কুমার দাস, সুখেন্দু চক্রবর্তী এবং ম্যাচ রেফারি খোকন দে-র ভুলে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ ছিলো। গুরুত্বপূর্ণ ম্যাচে ঘটে নাটক। তাতে খেলা বন্ধ প্রায় ৩৫ মিনিট। ঘটনাটি ঘটেছিলো এম বি বি স্টেডিয়ামে। ঘটনার সূত্রপাত দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। স্ফুলিঙ্গের ২৫১ রানের জবাব দিতে মাঠে নেমে একসময় ৮৮ রানে ১ উইকেট হারিয়ে বসেছিলো ইউনাটেড ফ্রেন্ডস। তখনই বল করতে আসেন জয়দীপ ভট্টাচার্য। প্রথম বলেই জয়দীপ তুলে নেন বিশাল ঘোষকে। আউট হতেই বিশাল দাবি করেন সে তৈরী ছিলো না বলটি খেলার। এনিয়ে শুরু হয় বাকবিতন্ডা। এরপর আম্পায়ার রাজীব কুমার দাস ম্যাচ রেফারি খোকন দে-র দ্বারস্থ হন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয় বিশাল আউট নন। এতেই বেকে বসেন স্ফুলিঙ্গ ক্লাবের ক্রিকেটাররা। শেষে লেগ আম্পায়ার সুখেন্দু-র সঙ্গে আলোচনা করে বিশালকে আউট দেন আম্পায়ার রাজীব কুমার দাস। শুরু হয় সস্তা নাটক। ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ না ছাড়ার হুমকিও দেন বিশাল। এতে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকে। শেষে ইউনাটেড ফ্রেন্ডসের অধিনায়ক রজত দে এবং ভিনরাজ্যের ক্রিকেটার দীপক ক্ষত্রী পরিস্থিতির সামাল দেন। এবং বিশালকে বুঝিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন। প্রশ্ন দেখা দিয়েছিলো ক্রিকেট মাঠে ওই নাটকের দায়ী কে? বিশাল যদি সত্যিই তৈরী না থাকেন তাহলে আম্পায়ার কেনও বল করার অনুমতি দিলেন। ওই ঘটনা নিয়ে ক্ষোভ ইউনাটেড ফ্রেন্ডস শিবিরে। এরই পরিপেক্ষিতে আম্পাময়ার সহ ম্যাচ রেফারির শাস্তির দাবি জানানো হয় ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষ থেকে।

আম্পায়ার সহ ম্যাচ রেফারির শাস্তির দাবি জানিয়ে চিঠি
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















