News Flash

  • Home
  • খেলা
  • আম্পায়ার সহ ম্যাচ রেফারির শাস্তির দাবি জানিয়ে চিঠি
Image

আম্পায়ার সহ ম্যাচ রেফারির শাস্তির দাবি জানিয়ে চিঠি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। দুই আম্পায়ার সহ ম্যাচ রেফারির শাস্তির দাবিতে রাজ্য ক্রিকেট সংস্থার কাছে লিখিত অভিযোগ জানালেন ইউনাটেড ফ্রেন্ডস ক্লাবের সচিব মানিক দে। ১ মার্চ বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে দুই আম্পায়ার রাজীব কুমার দাস, সুখেন্দু চক্রবর্তী এবং ম্যাচ রেফারি খোকন দে-‌র ভুলে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ ছিলো। গুরুত্বপূর্ণ ম্যাচে ঘটে নাটক। তাতে খেলা বন্ধ প্রায় ৩৫ মিনিট। ঘটনাটি ঘটেছিলো এম বি বি স্টেডিয়ামে।  ঘটনার সূত্রপাত দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। স্ফুলিঙ্গের ২৫১ রানের জবাব দিতে মাঠে নেমে একসময় ৮৮ রানে ১ উইকেট হারিয়ে বসেছিলো ইউনাটেড ফ্রেন্ডস। তখনই বল করতে আসেন জয়দীপ ভট্টাচার্য। প্রথম বলেই জয়দীপ তুলে নেন বিশাল ঘোষকে। আউট হতেই বিশাল দাবি করেন সে তৈরী ছিলো না বলটি খেলার। এনিয়ে শুরু হয় বাকবিতন্ডা। এরপর আম্পায়ার রাজীব কুমার দাস ম্যাচ রেফারি খোকন দে-‌র দ্বারস্থ হন। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত দেওয়া হয় বিশাল আউট নন। এতেই বেকে বসেন স্ফুলিঙ্গ ক্লাবের ক্রিকেটাররা। শেষে লেগ আম্পায়ার সুখেন্দু-‌র সঙ্গে আলোচনা করে বিশালকে আউট দেন আম্পায়ার রাজীব কুমার দাস। শুরু হয় সস্তা নাটক। ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ না ছাড়ার হুমকিও দেন বিশাল। এতে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকে। শেষে ইউনাটেড ফ্রেন্ডসের অধিনায়ক রজত দে এবং ভিনরাজ্যের ক্রিকেটার দীপক ক্ষত্রী পরিস্থিতির সামাল দেন। এবং বিশালকে বুঝিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন। প্রশ্ন দেখা দিয়েছিলো ক্রিকেট মাঠে ওই নাটকের দায়ী কে?‌ বিশাল যদি সত্যিই তৈরী না থাকেন তাহলে আম্পায়ার কেনও বল করার অনুমতি দিলেন। ওই ঘটনা নিয়ে ক্ষোভ ইউনাটেড ফ্রেন্ডস শিবিরে। এরই পরিপেক্ষিতে আম্পাময়ার সহ ম্যাচ রেফারির শাস্তির দাবি জানানো হয় ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষ থেকে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top