News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় আন্তঃ স্কুল ক্রিকেট আসর শুরু ১০ই
Image

বিলোনিয়ায় আন্তঃ স্কুল ক্রিকেট আসর শুরু ১০ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। আন্ত:‌ স্কুল ক্রিকেট শুরু সম্ভবত ১০ মার্চ থেকে। এবছর আসরে অংশ নিতে পারে ১০টি স্কুল। তবে এখন পর্যন্ত ৮ স্কুল এন্ট্রি নেওয়ার জন্য সম্মতি জানিয়ে দিয়েছে। সেগুলো হলো: রাজনগর স্কুল, আর্য কলোনী স্কুল, বড়পাথারি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, আম্বেদনগর স্কুল, বি কে আই, বিদ্যাপীঠ স্কুল এবং কালাবাড়িয়া স্কুল। আরও ২ স্কুল আসরে অংশ নেওয়ার কথা রয়েছে বলে মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে খবর রয়েছে। ইতোমধ্যে মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-‌১৩, ১৫ এবং সিনিয়র টি-‌২০ ক্রিকেট সম্পন্ন হয়ে গেছে। বাকি রয়েছে আন্তঃ স্কুল ক্রিকেট সহ সিনিয়র ক্রিকেট এবং মহিলা ক্রিকেট। আগামী মাসের মধ্যেই মরশুম শেষ করার পরিকল্পনাও রয়েছে মহকুমা ক্রিকেট সংস্থার। খেলা হবে বি কে আই মাঠে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top