ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ।। আন্ত: স্কুল ক্রিকেট শুরু সম্ভবত ১০ মার্চ থেকে। এবছর আসরে অংশ নিতে পারে ১০টি স্কুল। তবে এখন পর্যন্ত ৮ স্কুল এন্ট্রি নেওয়ার জন্য সম্মতি জানিয়ে দিয়েছে। সেগুলো হলো: রাজনগর স্কুল, আর্য কলোনী স্কুল, বড়পাথারি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, আম্বেদনগর স্কুল, বি কে আই, বিদ্যাপীঠ স্কুল এবং কালাবাড়িয়া স্কুল। আরও ২ স্কুল আসরে অংশ নেওয়ার কথা রয়েছে বলে মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকে খবর রয়েছে। ইতোমধ্যে মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৩, ১৫ এবং সিনিয়র টি-২০ ক্রিকেট সম্পন্ন হয়ে গেছে। বাকি রয়েছে আন্তঃ স্কুল ক্রিকেট সহ সিনিয়র ক্রিকেট এবং মহিলা ক্রিকেট। আগামী মাসের মধ্যেই মরশুম শেষ করার পরিকল্পনাও রয়েছে মহকুমা ক্রিকেট সংস্থার। খেলা হবে বি কে আই মাঠে।

বিলোনিয়ায় আন্তঃ স্কুল ক্রিকেট আসর শুরু ১০ই
Tags:

















