News Flash

  • Home
  • বিনোদন
  • হৃদরোগে আক্রান্ত প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন
Image

হৃদরোগে আক্রান্ত প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন

মুম্বই, ২ মার্চ (হি. স.) : হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন। বেশ কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার এই খবর সামনে এসেছে। জানা গিয়েছে স্টেন্ট বসেছে অভিনেত্রীর। হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। অভিনেত্রীর অবস্থা আগের থেকে ভাল। ইনস্টাগ্রামে হৃদরোগের খবর শেয়ার করেছেন সুস্মিতা নিজেই।

বাবার সুবীর সেনের সঙ্গে ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, “তোমার হৃদয় সাহসে ভরে রাখ। আর যখনই দরকার হবে আমি তোমার পাশে দাঁড়াব সোনা– এই কথাগুলো বাবাকে বলতে শুনেছি সব সময়, কিছু দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছে, আমার হৃদয় নাকি খুব বড়।” তিনি আরও যোগ করেন, “এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিতে চাই যে, আমি ভাল আছি। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে খুব ভালবাসি।” ভাল আছেন এই বার্তাতে খুশি সুস্মিতা ভক্তরা।

Releated Posts

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top