নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ সামাজিক অবক্ষয়৷ পাঁচ বছরের শীর্ষ কন্যাকে ধর্ষণের অভিযোগ পাষণ্ড পিতা গ্রেফতার৷ পাশবিক কাণ্ডে গ্রেফতার পাঁচ বছরের শিশু কন্যার পিতা৷ অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আর কে পুর থানার পুলিশ৷ জানা যায়, কুমারঘাট থানা থেকে আর কে পুর থানায় একটি অভিযোগ আসে মাতাবাড়ি এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে৷ ওই ব্যক্তি তার পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে৷ অভিযোগ মূলে মঙ্গলবার বিকেল বেলায় অভিযুক্তকে মাতাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে আর কে পুর থানার পুলিশ৷ যথারীতি কয়েক ঘণ্টা জেরা করা হয় সেই অভিযুক্তকে৷ তারপর ঘটনার সত্যতা বের হয়ে আসতেই আর কে পুর মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়৷ বর্তমানে অভিযুক্তকে আর কে পুর থানায় গ্রেপ্তার করেছে৷ পিতা কর্তৃক ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ করার বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় বইছে৷

শিশুকন্যাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার পিতা
Tags:
Releated Posts
জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টিতে ম্লান ব্যবসার আশা
আগরতলা, ১৯ জুন : আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ রাজ্যের…
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

















