News Flash

Image

নওশাদ মামলায় হাই কোর্টের প্রশ্নের মুখে রাজ্য

কলকাতা, ১ মার্চ (হি. স.) : আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারি মামলায় হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্যে। বিচারপতি দেবাংশু বসাক জানতে চাইলেন ৬৫ জন মামলাকারীর ভূমিকা প্রমাণ করতে পারবে রাজ্য সরকার? সকলে যে গন্ডগোলের সঙ্গে যুক্ত, জানলেন কী করে?

ধর্মতলায় অশান্তির ঘটনায় বেশ কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিক্কিকে। আপাতত জেলেই রয়েছেন তিনি। জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইএসএফের বিধায়ক। বুধবার কলকাতা হাই কোর্টের দুই বেঞ্চে নওশাদের মামলার শুনানি ছিল। এর মধ্যে বিচারপতি বসাক প্রশ্নবাণে বিদ্ধ করেন রাজ্যকে। শুনানি চলাকালীন এজলাসে বসেই ল্যাপটপে সিদ্দিকির ভাষণের ভিডিও দেখেন তিনি। এরপরই বিচারপতি বসাকের প্রশ্ন, “পুলিশকে মারতে বলছে সেই প্রমাণ কোথায়?”

বিচারপতির প্রশ্ন, “৬৫ জন মামলাকারী রয়েছেন, প্রত্যেকের ভূমিকা পালন করতে পারবেন তো?” তাঁর আরও প্রশ্ন, “সবাই যে গণ্ডগোলের সঙ্গে যুক্ত রয়েছে, সেটা কী করে জানলেন? কেউ হয়তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কেউ হয়তো গণ্ডগোলের সময় পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর এই গণ্ডগোলে কী ভূমিকা থাকতে পারে?”

শুধুমাত্র রাজ্য নয়, নওশাদের আইনজীবীকেও প্রশ্নবাণে জর্জ্জরিত করেন বিচারপতি। রাজ্য যদি প্রমাণ করে দেয় নওসাদের উসকানিমূলক মন্তব্যেই এই ঘটনা ঘটেছে, তাহলে কী করবেন? বিচারপতির প্রশ্নের জবাবে নওশাদের আইনজীবীর দাবি, নওশাদের উসকানিমূলক আচরণের কোনও প্রমাণ নেই। এরপরই ল্যাপটপে বিধায়কের গোটা ভাষণ শোনেন বিচারপতি। এরপরই রাজ্যকে বিচারপতির প্রশ্ন, পুলিশকে মারতে বলছে সেই প্রমাণ কোথায়?

এদিন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশনে বেঞ্চে ভাঙড়ের বিধায়কের জামিনের শুনানি ছিল। সেই মামলায় রাজ্য রিপোর্ট জমা করেছে। তবে এদিনও তাঁর জামিন মঞ্জুর হয়নি।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্রদের তিন দাবি নিয়ে কোনও আপস নয়, গ্রেফতার বা হুমকিতেও আন্দোলন থেকে সরব না: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে জন্তর মন্তরে চলা আন্দোলনস্থলে শনিবার অনশনরত ছাত্রদের…

ByByNews Desk Jul 25, 2026

এসভিইপি-র সহায়তায় গড়ে উঠেছে ৪.৩২ লক্ষ গ্রামীণ উদ্যোগ, উপকৃতদের ৮৬ শতাংশই প্রান্তিক সম্প্রদায়ের: কেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): স্টার্ট-আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম (এসভিইপি)-এর আওতায় চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত দেশের গ্রামীণ…

ByByNews Desk Jul 25, 2026

এআই-নির্মিত ডিপফেক ভিডিও ঘিরে পুলিশে অভিযোগ পীযূষ গয়ালের, জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর সংসদের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের ভিডিও বিকৃত করে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top