News Flash

  • Home
  • খেলা
  • জয় অব্যাহত রেখে সেমিফাইনালের দোরগোড়ায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়
Image

জয় অব্যাহত রেখে সেমিফাইনালের দোরগোড়ায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। সেমিফাইনালের পথে আরেক কদম এগিয়ে গেলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়কে ৭ উইকেটে পরাজিত করে ‘‌ই’‌গ্রুপে জয়ের ধারা অব্যহত রাখলেন পারভেজ সুলতান-‌রা। আজ পশ্চিম বাংলার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করতে পারলেই শেষ চারে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ওড়িশার ভুবনেশ্বরের কিটস বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ২২.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে রাহুল কুন্ডু ৪৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং সৌরভ দাস ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ত্রিপুরার পক্ষে দীপ্তনু চক্রবর্তী এবং সন্দীপ সরকার ৩ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ১৭.‌১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলীয় ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ত্রিপুরা যখন খাদের কিনারায় ছিলো তখনই ব্যাট হাতে রুখে দাড়াড় তন্ময় ঘোষ এবং সাহিল সুলতান। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে জয় এনে দেন। তন্ময় ৩৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রানে এবং সাহিল ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রানে অপরাজিত থেকে যান। বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের পক্ষে সৌরভ মাইতি ২ টি উইকেট পেয়েছেন। আজ ত্রিপুরার বিশ্ব বিদ্যালয়ের প্রতিপক্ষ পশ্চিম বাংলার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top