ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। সেমিফাইনালের পথে আরেক কদম এগিয়ে গেলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়কে ৭ উইকেটে পরাজিত করে ‘ই’গ্রুপে জয়ের ধারা অব্যহত রাখলেন পারভেজ সুলতান-রা। আজ পশ্চিম বাংলার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করতে পারলেই শেষ চারে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ওড়িশার ভুবনেশ্বরের কিটস বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় আন্ত বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায়। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ২২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে রাহুল কুন্ডু ৪৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং সৌরভ দাস ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ত্রিপুরার পক্ষে দীপ্তনু চক্রবর্তী এবং সন্দীপ সরকার ৩ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলীয় ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ত্রিপুরা যখন খাদের কিনারায় ছিলো তখনই ব্যাট হাতে রুখে দাড়াড় তন্ময় ঘোষ এবং সাহিল সুলতান। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে জয় এনে দেন। তন্ময় ৩৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ রানে এবং সাহিল ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রানে অপরাজিত থেকে যান। বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের পক্ষে সৌরভ মাইতি ২ টি উইকেট পেয়েছেন। আজ ত্রিপুরার বিশ্ব বিদ্যালয়ের প্রতিপক্ষ পশ্চিম বাংলার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।

জয় অব্যাহত রেখে সেমিফাইনালের দোরগোড়ায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















