News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজয় সংকল্প যাত্রার সূচনা করলেন নাড্ডা, বললেন রাজনীতির মাপকাঠি বদলে দিয়েছেন মোদীজি
Image

বিজয় সংকল্প যাত্রার সূচনা করলেন নাড্ডা, বললেন রাজনীতির মাপকাঠি বদলে দিয়েছেন মোদীজি

চামরাজানগর, ১ মার্চ (হি.স.): কর্ণাটকের চামরাজানগর থেকে বিজয় সংকল্প যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার বিজেপির পতাকা উড়িয়ে বিজয় সংকল্প যাত্রার সূচনা নাড্ডা। তিনি পরে একটি জনসভায় বলেছেন, রাজনীতির মাপকাঠি বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নাড্ডা বলেছেন, কর্ণাটকের চারটি স্থান থেকে শুরু হবে ‘বিজয় সংকল্প যাত্রা’। আমরা ২০ দিনের মধ্যে ৮০০০ কিলোমিটার যাত্রা করব।নাড্ডার কথায়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেলগাভিতে ‘বিজয় সংকল্প যাত্রা’-র সূচনা করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্য দু’টি স্থানে বিজয় সংকল্প যাত্রার সূচনা করবেন। নাড্ডা বলেছেন, একটা সময় ছিল যখন জাতপাত, ভোটব্যাঙ্ক এবং পরিবারতন্ত্রের কথা মাথায় রেখে রাজনীতি করা হত, কিন্তু প্রধানমন্ত্রী মোদী ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ মন্ত্রে দেশকে একত্রিত করেছেন। নাড্ডা বলেছেন, মোদীজির নেতৃত্বে বছরের পর বছর ধরে ভারতের ভাগ্য ও চিত্র অনেকটাই বদলে গিয়েছে। নাড্ডা আরও বলেছেন, আমাদের সরকার আদিবাসী, দরিদ্র, নারী ও বঞ্চিতদের উন্নতির জন্য কাজ করেছে। আমরা আদিবাসীদের জন্য বাজেট বাড়িয়েছি। ২০১৩ সালে বাজেট ছিল ৪২৯৫ কোটি টাকা যা বর্তমানে ১২,৪৬১ কোটি টাকায় উন্নীত হয়েছে।

Releated Posts

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top