News Flash

  • Home
  • বিদেশ
  • গ্রিসে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২৬ জনের, আহত হয়েছেন কমপক্ষে ৮৫
Image

গ্রিসে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২৬ জনের, আহত হয়েছেন কমপক্ষে ৮৫

এথেন্স, ১ মার্চ (হি.স.): গ্রিসে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৬ জন। এছাড়াও কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। লারিসার কাছে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটি থেসালোনিকি এবং লরিসার মধ্যে যাচ্ছিল। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়, দু’টি ট্রেনের মধ্যে একটি যাত্রীবাহী ও অপরটি মালবাহী ট্রেন ছিল।

দমকল বিভাগের মুখপাত্র ভাসিলিস ভারথাকোগিয়ানিস জানিয়েছেন, ‘দুই ট্রেনের মধ্যে যেভাবে সংঘর্ষ হয়েছে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।’ ট্রেনের ভেতর থেকে উদ্ধার হওয়া এক তরুণ যাত্রী বলেছেন, ‘বগির ভেতর মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মানুষ চিৎকার চেঁচামেচি করছিল।’ লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস বলেছেন, সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে প্রথম দু’টি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। ট্রেনের ভেতর থেকে প্রায় ২৫০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী ট্রেনটিতে ৩৫০ জনের মতো যাত্রী ছিলেন।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top