News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তি ভূষণ
Image

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তি ভূষণ

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি. স.) : প্রয়াত দেশের প্রাক্তন আইনমন্ত্রী তথা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শান্তি ভূষণ। মঙ্গলবার রাতে দিল্লিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইনের পিতামহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর। আজীবন লড়েছেন দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে। শান্তি ভূষণের প্রয়াণ সংবাদে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক বড় নাম শান্তি ভূষণ। মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকারে তিনি ছিলেন আইনমন্ত্রী। দেশের জরুরি অবস্থার পর সরকারে আসে মোরারজি দেশাইয়ের প্রশাসন। ১৯৭৭-৭৯ সাল পর্যন্ত তাঁর সরকার ছিল গদিতে। সেই সময়ই আইনমন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন শান্তি ভূষণ। উল্লেখ্য, আম আদমি পার্টির প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম উজ্জ্বল নাম ছিলেন শান্তি ভূষণ।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top