News Flash

Image

তিনটি গরুসহ এক যুবককে ধরল এসএসবি

শিলিগুড়ি, ৩১ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তে সশস্ত্র সীমা বল (এসএসবি)- এর 8 নম্বর ব্যাটালিয়ন তিনটি গবাদি পশুসহ এক যুবককে আটক করেছে। ধৃত যুবকের নাম মহম্মদ নজরুল। মঙ্গলবার এসএসবি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নকশালবাড়ি থানায় মহম্মদ নজরুলকে হস্তান্তর করেছে।

এসএসবি সূত্রে জানা গেছে, নেপাল থেকে ভারতে আসার সময় সোমবার রাতে নকশালবাড়ির বড় মণিরাম জোত এলাকায় গরুসহ ধরা পড়ে ওই যুবক। যুবকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে চাইলে তিনি দেখাতে পারেননি। ধৃত যুবককে এদিন নকশালবাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top