News Flash

  • Home
  • খেলা
  • উত্তমের হাত ধরে সাব্রুমকে হারিয়ে সেমিফাইনালে পৌছলো আমবাসা
Image

উত্তমের হাত ধরে সাব্রুমকে হারিয়ে সেমিফাইনালে পৌছলো আমবাসা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। দুরন্ত উত্তম কলই। উত্তমের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেলো আমবাসা মহকুমা। ৫৬ রানে পরাজিত করলো সাব্রুম মহকুমাকে। এ জয়ের সুবাদে আম বাসায় সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। বিজিত সাব্রুম মহকুমা দলই গ্রুপ চ্যাম্পিয়ন এর স্বীকৃতি পেয়েছে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আমবাসা টসে জয়লাভ প্রথমে ব্যাট নিয়ে ৩০১ রান করে। দলের পক্ষে উত্তম কলই ৫৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫, প্রসেনজিৎ দাস ৪৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, ফনি ভূষন দেব ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮,দেবোত্তম দেব ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭,সাগর দেব ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩,মনিষ রুদ্র পাল ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং রূপন্ত দাস ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। সাব্রুমের পক্ষে মতি ত্রিপুরা (‌৩/‌২৫), রণজিৎ দেবনাথ (‌২/‌৫৬) এবং রাজেশ সরকার (‌২/‌৬১) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ২৪৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে‌‌‌ ওপেনার রণজিৎ দেবনাথ ৯৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০, বিশ্বজিৎ দেবনাথ ৬৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,সুপ্রকাশ গোস্বামী ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ এবং রাজেশ সরকার ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। আমবাসার পক্ষে দেবোত্তম দেব (‌৩/‌২৮), উত্তম কলই (‌৩/‌৪২) এবং রূপান্ত দাস (‌২/‌৫৮) সফল বোলার। ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top