News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ শেষ দিনে জমা পড়তে পারে তিন শতাধিক মনোনয়নপত্র, কমিশনের ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
Image

আজ শেষ দিনে জমা পড়তে পারে তিন শতাধিক মনোনয়নপত্র, কমিশনের ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷  মনোনয়ন জমা দেওয়ার শেষে দিন সোমবার৷ রবিবার তার প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে৷ গত ২৭ জানুয়ারী পর্যন্ত মোট ৭৬ টি মনোনয়ন জমা পড়েছে৷ কিন্তু বিগত দিনের ইতিহাস অনুযায়ী এই পরিসংখ্যান আরো বাড়বে৷ ২০১৮ সালে মোট ৩৫০ টি মনোনয়ন জমা পড়েছিল৷ শেষ দিনে ৩০০-র কাছাকাছি মনোনয়ন জমা পড়ার সম্ভবনা রয়েছে৷ পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমা শাসকের কার্যালয় দুইজন,  পাশাপাশি জেলা শাসকের কার্যালয়ে দুইজন আর ও- মনোনয়ন গ্রহণ করবেন৷ শ্রমিক ভবনে একজন, শিক্ষাভবনে একজন, প্যালেস কম্পাউন্ড এবং গুর্খাবস্তীতে একজন করে আর ও- মনোনয়ন গ্রহণ করবে৷ সব মিলিয়ে আগরতলায় ৮ জন আরও-র কার্যালয় রয়েছে৷ মনোনয়ন জমা দেওয়ার আগে দল গুলির কর্মীরা মিছিল করবেন৷ গোটা পক্রিয়াকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে৷ সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখতে রবিবার আরও- কার্যালয়গুলি পরিদর্শন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, পশ্চিম জেলার পুলিশ অবজারভার সহ অন্যান্য আধিকারিকেরা৷ আগরতলা, জিরানীয়া এবং মোহনপুরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক৷ সমস্ত আর ও- পুলিশ অফিসারদের নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন৷  সেই অনুযায়ী সময়, রাস্তা এবং জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ এই ক্ষেত্রে সকলের সহযোগিতা চান মুখ্য নির্বাচনী আধিকারিক৷ যাতে কোন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়ার বার্তা দেন তিনি৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top