News Flash

  • Home
  • দেশ
  • রাহুলের পদযাত্রার শেষদিনের অনুষ্ঠানে থাকছে না তৃণমূল কংগ্রেস
Image

রাহুলের পদযাত্রার শেষদিনের অনুষ্ঠানে থাকছে না তৃণমূল কংগ্রেস

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : আগামীকাল সোমবার শেষ হতে চলেছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। গত ৭ সেপ্টেন্বর কন্যাকুমারী থেকে পদযাত্রা শুরু হয়ে আগামীকাল সোমবার কাশ্মীরে পদযাত্রা শেষ হচ্ছে। যাত্রার শেষদিনে বিজেপি-বিরোধী ২১টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের তরফে। কিন্তু, কয়েকটি দল নিরাপত্তার দোহাই দিয়ে সেই অনুষ্ঠানে শামিল হচ্ছে না। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং টিডিপির মতো কয়েকটি দল ছাড়া মোট ১২টি বিরোধী দল রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রার শেষদিনে হাজির থাকবে।

এম কে স্ট্যালিনের ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, তেজস্বী যাদবের আরজেডি, নীতীশ কুমারের জেডিইউ, উদ্ধব ঠাকরের শিবসেনা, সিপিএম, সিপিআই, ভিসিকে, কেরল কংগ্রেস, ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিডিপি এবং শিবু সোরেনের জেএমএম শ্রীনগরে শেষ হতে চলা পদযাত্রায় হাজির থাকবে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়ে ভারত জোড়ো যাত্রা আগামিকাল, ৩০ জানুয়ারি শেষ হবে শ্রীনগরে। মোট ৩৯৭০ কিমি পথ হেঁটেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ১২টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল পেরিয়ে যাওয়া এই পদযাত্রায় শামিল হয়েছিলেন অসংখ্য বিশিষ্ট ব্যক্তি ও নেতারা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top