News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডায়মন্ড হারবারে অভিষেকের রিভিউ বৈঠক নিয়ে মুখ্যসচিবকে নিশানা করলেন শুভেন্দু
Image

ডায়মন্ড হারবারে অভিষেকের রিভিউ বৈঠক নিয়ে মুখ্যসচিবকে নিশানা করলেন শুভেন্দু

কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.) : ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক নিয়ে তোপ বিজেপির। রবিবার মুখ্যসচিবকে নিশানা করে টুইটারে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রশ্ন তোলেন, “কেন শুধু ডায়মন্ড হারবার? রাজ্য়ের বাকি ৪১ সংসদীয় এলাকায় পর্যালোচনা বৈঠক হল না কেন?” এরপরই বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, ২ সপ্তাহের মধ্যে সাংসদদের নেতৃত্বে অন্যান্য় জেলার জেলাশাসকরা পর্যালোচনা বৈঠকের আয়োজন না করেন, তাহলেই আদালতে জনস্বার্থ মামলা করা হবে।

শনিবার নিজের সংসদীয় এলাকার প্রশাসনিক কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বা রিভিউ বৈঠক করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই অভিষেকের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, রাজ্যে গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র চলছে। এমনকী, আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। রবিবার টুইটারে একাধিক নথি তুলে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী।

টুইটারে শুভেন্দু প্রশ্ন তোলেন, “গত ৪ বছরে রাজ্যের কোনও লোকসভাতে সাংসদদের নেতৃত্বে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়নি। কেন শনিবার শুধুমাত্র ডায়মন্ড হারবারে রিভিউ মিটিং করা হল? বাকি ৪১টি লোকসভা কেন্দ্রে কেন এই বৈঠক হল না?” মুখ্যসচিবকে নিশানা করে বিরোধী দলনেতা লেখেন, “আমি আশা করি, বাকি ৪১টি লোকসভা কেন্দ্রেও জেলা শাসকরা পর্যালোচনা বৈঠকের ব্যবস্থা করবেন। দু’সপ্তাহে অপেক্ষা করব, না হলে আদালতে জনস্বার্থ মামলা করব।” রাজ্যের বিরোধী দলনেতার আরও সংযোজন, “বৈঠক আয়োজন না হলে, আপনার (মুখ্যসচিব) পক্ষপাতিত্বমূলক আচরণের জন্য আদালতে জবাব দিতে তৈরি থাকুন।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top