News Flash

Image

আগামী সোমবার করিমগঞ্জে শহিদ দিবস, দুই মিনিট নীরবতা পালনের আহ্বান

করিমগঞ্জ (অসম) ২৮ জানুয়ারি (হি.স.) : অন্যান্য বছরের মতো এ বছরও আগামী ৩০ জানুয়ারি, সোমবার মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষ্যে দেশের অন্যান্য অংশের করিমগঞ্জেও শহিদ দিবস পালন করা হচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর সেনানিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ওইদিন সকাল ১১টায় ২ মিনিট নীরবতা পালন করা হবে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সোমবার সকাল ১১ টায় দুই মিনিটের জন্য সবধরনের কাজকর্ম ও যানবাহন চলাচল বন্ধ রেখে নীরবতা পালন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ওই সময় মহাত্মা গান্ধীর প্রতিমূর্তিতে পুস্পার্ঘ্য অর্পণ করা হবে। এই উদ্দেশ্যে সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে করিমগঞ্জ শহরে এক মিনিটের জন্য সাইরেন বাজিয়ে নীরবতা পালনের সূচনা করা হবে। ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন চলবে। দুই মিনিট পর সাইরেন বাজিয়ে এই নীরবতা পালন ভঙ্গ করা হবে।

এই কার্যসূচিতে সব সরকারি বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদি ২ মিনিটের জন্য বন্ধ রেখে বীর সেনানিদের শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া ওইদিন স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় সংহতির ওপর বক্তব্যের আয়োজন করতেও অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top