ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। পুরনো ফর্ম যেনও ফিরে পেলেন স্পিনার মতি ত্রিপুরা। একসময়ে ত্রিপুরা জুনিয়র দলের তারকা স্পিনার মতি কার্যত হারিয়ে বসেছিলেন। বিজয় গণ চৌধুরি ওই মহকুমার সচিব পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মতি-কে মাঠে ফেরাতে উঠে পড়ে লেগেছিলেন। এরই সুফল পাচ্ছে মতি এবার। আগের মতোই যেনও অনেকটা স্বপ্নের ফর্ম ফিরে পেয়েছেন। মতি-র বিষাক্ত স্পিনেই শনিবার কুপোকাৎ হলো লংতরাইভ্যালি। ৬ উইকেট তুলে নিয়ে মহকুমাকে সহজ জয় এনে দেওয়ার পাশাপাশি সেমির আশাও জিইয়ে রাখলেন। মলাঘরের শহীদ কাজল ময়দানে শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে মিত-র ভেলকিতে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় লংতরাইভ্যালি মহকুমা। দলের পক্ষে সোহেল চাকমা সর্বোচ্চ ১১ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১০ রান। সাব্রুমের পক্ষে মতি (৬/১০) এবং সৌরভ চক্রবর্তী (৩/১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাব্রুম মহকুমা ১১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রণজিৎ দেবনাথ ৩০ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং রূপম চৌধুরি ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ (অপ:) রান করেন।

সিনিয়র ক্রিকেট : মতি ত্রিপুরার দুর্ধর্ষ বোলিংয়ে লংতরাইভ্যালিকে হারালো সাব্রুম
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















