News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেটে জিরানিয়াকে হারিয়ে প্রথম জয় কাঞ্চনপুর
Image

সিনিয়র রাজ্য ক্রিকেটে জিরানিয়াকে হারিয়ে প্রথম জয় কাঞ্চনপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। প্রথম জয়ের আনন্দটাই আলাদা। সেমিফাইনালে খেলার এবারের মতো কোনও সুযোগ নেই, তবুও সিনিয়র রাজ্য ক্রিকেটে কাঞ্চনপুর মহকুমা দল দুই উইকেটে রোমাঞ্চকর জয় পেয়েছে জিরানিয়াকে হারিয়ে। নিয়ম রক্ষার আরও একটি ম্যাচ রয়েছে। তবুও ক্রিকেট মাঠে একটা জয় টিমের মনোবল অনেকটা বাড়িয়ে দেয়। খেলা ছিল অমরপুরের রাঙ্গামাটি গ্রাউন্ডে। সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে জিরানিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৬ ওভার ৪ বল খেলে ১৮২ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে পরমজিত ঘোষ সর্বাধিক ৩৬ রান পায়। কাঞ্চনপুরের জুয়েল দেব ৩৪ রানে চারটি এবং দেবাশীষ চাকমা ত্রিশ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কাঞ্চনপুর ২৯ ওভার ৪ বল খেলে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অনুকূল নাথের ৫৯ রান যথেষ্ট কাজে এসেছে। অনুকূল তেত্রিশ বল খেলে তিনটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাকিয়ে ৫৯ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয় এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, জয়দীপ নাথের ৩৩ বলে ৩৬ রানও উল্লেখ করার মতো। জিরানিয়ার আশিস ঋষি দাস ৩৮ রানে তিনটি উইকেট পেয়েছিল।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top