News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি চূড়ান্ত : কুমিল্লা একাদশ আসছে আজ, প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল
Image

প্রস্তুতি চূড়ান্ত : কুমিল্লা একাদশ আসছে আজ, প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আগামীকাল কুমিল্লা জেলা ফুটবল একাদশ সোনামুড়া সীমান্ত দিয়ে আগরতলায় প্রবেশ করবে। ৩০ জানুয়ারি বেলা ২:০০ থেকে স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে ত্রিপুরা ফুটবল একাদশের সঙ্গে। ত্রিপুরা ফুটবল একাদশও ইতিমধ্যে গঠন করা হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনের আগে টিএফএ- র বর্তমান কার্যকরী কমিটি কথা দিয়েছিল, বহি:রাজ্য বা প্রতিবেশী বাংলাদেশ থেকে ফুটবল টিম এনে ত্রিপুরা দলের সঙ্গে খেলা করানোর মাধ্যমে এই ফুটবল গ্রাউন্ড আনুষ্ঠানিক উদ্বোধন করানো হবে। কার্যত সেটাই এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। এদিকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কুমিল্লা জেলা ফুটবল একাদশ তথা ৩৫ সদস্যের বহিঃদেশীয় দল আগামীকালই দুপুরে সোনামুড়া সীমান্ত দিয়ে আগরতলায় আসবে। তাদের মধ্যে ২০ জন ফুটবলার রয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে আগত ফুটবলার ও কর্মকর্তাদের আগরতলায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে থাকার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, দীর্ঘ সময় পর এ ধরনের একটি আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বলে ম্যাচটি ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে লাইভ টেলিকাস্টের ও চিন্তা করা হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ম্যাচটি আগামীকাল হওয়ার কথা ছিল। কিন্তু ভিসার কারণে ম্যাচটি একদিন পিছিয়ে নিতে হয়েছে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। এই প্রদর্শনী ম্যাচ দেখতে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা প্রতি টিকিট। ফুটবলারদের জন্য অবশ্য কুড়ি টাকা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top