News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : আরও ছয়টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা, ৫৪ আসনে তালিকা প্রকাশ, ঝুলে রইল আগরতলা কেন্দ্র, বাদ পড়লেন ৭ জন বিধায়ক, নতুন মুখ ২৩ জন, মহিলা প্রার্থী ১১ জন
Image

আপডেট : আরও ছয়টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা, ৫৪ আসনে তালিকা প্রকাশ, ঝুলে রইল আগরতলা কেন্দ্র, বাদ পড়লেন ৭ জন বিধায়ক, নতুন মুখ ২৩ জন, মহিলা প্রার্থী ১১ জন

আগরতলা, ২৮ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপি আরও ছয় জন প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে। সকালে ৪৮ জন প্রার্থীর ঘোষণা দেওয়ার পর সন্ধ্যায় আরও ছয়জনের তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে এখন পর্যন্ত ৫৪টি আসনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে। শুধু আগরতলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঝুলে রয়েছে।

আজ শনিবার সকালে নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা সাংসদ সম্বিত পাত্রা ৪৮ জন প্রার্থীর ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যায় দ্বিতীয় তালিকায় আরও ছয়জনের নাম ঘোষণা দিয়েছে। বিজেপির প্রার্থী তালিকায় মহিলা প্রার্থী ১১ জন এবং নতুন মুখ ২৩ জন রয়েছেন। তেমনি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সাত জন বিধায়ক বাদ পড়েছেন। আগামীকালের মধ্যে আগরতলা কেন্দ্রেও প্রার্থী ঘোষণা দেবে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

গতকাল শুক্রবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার পৌরহিত্যে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় সিলমোহর পড়েছে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ৯-বনমালিপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন। এছাড়া মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা ৮-টাউন বড়দোয়ালি এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ১৯-চড়িলাম কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, আগামী বিধানসভা নির্বাচনে ৭ জন বিধায়ক বাদ পড়েছেন। বাধারঘাট কেন্দ্রে বিধায়িকা মিমি মজুমদার, নলছর কেন্দ্রে বিধায়ক সুভাষ চন্দ্র দাস, মাতাবাড়ি কেন্দ্রে বিধায়ক বিপ্লব ঘোষ, বিলোনিয়া কেন্দ্রে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, গোলাঘাটি কেন্দ্রে বীরেন্দ্র কিশোর দেববর্মা, কৃষ্ণপুর কেন্দ্রে ডা: অতুল দেববর্মা এবং আমবাসা কেন্দ্রে বিধায়ক পরিমল দেববর্মা-কে এবার বিজেপি প্রার্থী করেনি। তাঁর বদলে নতুন মুখ এনেছে পদ্ম শিবির। এবার নির্বাচনে প্রার্থী তালিকায় নতুন মুখ রয়েছেন ২৩ জন। আগরতলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়নি। ওই কেন্দ্রেও নতুন মুখ আনছে বিজেপি। তাছাড়া, মহিলা প্রার্থী আছেন ১১ জন। এদিন সকালে সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্রার দাবি, বিজেপি বরাবর মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তার প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি জানান, বাধারঘাট কেন্দ্রে মীনা রাণী সরকার, গোলাঘাটি কেন্দ্রে হিমানী দেববর্মা, কমলাসাগর কেন্দ্রে অন্তরা দেব সরকার, ধনপুর কেন্দ্রে প্রতিমা ভৌমিক, তেলিয়ামুড়া কেন্দ্রে কল্যাণী রায়, রাজনগর কেন্দ্রে স্বপ্না মজুমদার, অম্পিনগর কেন্দ্রে পাতাল কন্যা জমাতিয়া, আমবাসা কেন্দ্রে সুচিত্রা দেববর্মা, যুবরাজনগর কেন্দ্রে মলীনা দেবনাথ এবং পেচারথল কেন্দ্রে সান্তনা চাকমা এই ১১ জন মহিলা প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, টাউন বড়দোয়ালি অধ্যাপক ডা: মানিক সাহা, মোহনপুর রতন লাল নাথ, বামুটিয়া কৃষ্ণধন দাস, বড়জলা ডা: দিলীপ কুমার দাস, খয়েরপুর রতন চক্রবর্তী, রামনগর সুরজিত দত্ত, বনমালিপুর রাজীব ভট্টাচার্য, মজলিশপুর সুশান্ত চৌধুরী, প্রতাপগড় রেবতী মোহন দাস, বাধারঘাট মীনা রাণী সরকার, কমলাসাগর অন্তরা দেব সরকার, বিশালগড় সুশান্ত দেব, গোলাঘাটি হিমানী দেববর্মা, চড়িলাম জিষ্ণু দেববর্মা, বক্সনগর তফাজ্জল হুসেন, নলছড় কিশোর বর্মণ, সোনামুড়া দেবব্রত ভট্টাচার্য এবং ধনপুর প্রতিমা ভৌমিক প্রার্থী হয়েছেন।

তেমনি, খোয়াই সুব্রত মজুমদার, কল্যাণপুর-প্রমোদনগর পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া কল্যাণী রায়, বাগমা রামপদ জমাতিয়া, রাধাকিশোরপুর প্রণজিত সিংহ রায়, মাতাবাড়ি অভিষেক দেব রায়, কাকড়াবন-শালগড়া জিতেন্দ্র মজুমদার, রাজনগর স্বপ্না মজুমদার, বিলোনিয়া গৌতম সরকার, শান্তিরবাজার প্রমোদ রিয়াং, ঋষ্যমুখ দীপায়ন চৌধুরী, মনু মাইলাফ্রু মগ, সাবরুম শংকর রায়, অম্পিনগর পাতাল কন্যা জমাতিয়া, অমরপুর রঞ্জিত দাস, রাইমাভ্যালী বিকাশ চাকমা, কমলপুর মনোজ কান্তি দেব, সুরমা স্বপ্না দাস পাল বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এছাড়া, আমবাসা সুচিত্রা দেববর্মা, ছামনু  শম্ভু লাল চাকমা, পাবিয়াছড়া ভগবান চন্দ্র দাস, ফটিকরায় সুধাংশু দাস, চণ্ডিপুর টিংকু রায়, কৈলাসহর মবস্বর আলী, কদমতলা-কুর্তি দিলীপ তাঁতি, বাগবাশা যাদব লাল নাথ, ধর্মনগর বিশ্ববন্ধু সেন, যুবরাজ নগর মলিন দেবনাথ, পানিসাগর বিনয় ভূষণ দাস, কৃষ্ণপুর বিকাশ দেববর্মা, সিমনা বিনোদ দেববর্মা, মান্দাইবাজার তাড়িত দেববর্মা, সূর্যমনিনগর রামপ্রসাদ পাল, করবুক অসীম ত্রিপুরা, করমছড়া ব্রজলাল ত্রিপুরা এবং পেচারথল সান্তনা চাকমা এবার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top