News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিঙ্গিছড়ায় দুসৃকতিদের হামলায় মহিলা সহ গুরুতর আহত ছয়জন
Image

সিঙ্গিছড়ায় দুসৃকতিদের হামলায় মহিলা সহ গুরুতর আহত ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷  খোয়াইয়ের পশ্চিম সিঙ্গিছড়ায় দুষৃকতিদের আক্রমণে মহিলা সহ আহত হয়েছে ৬ জন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ শনিবার দুপুরে বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই খোয়াই বিধানসভার পশ্চিম সিঙ্গিছড়া গ্রামে সিপিএম দুর্বৃত্তদের আক্রমণে মহিলা সহ আহত হন ৬ জন৷ আহতদের মধ্যে রয়েছেন সুরজিৎ দাস, গৌরী দাস, মনীদিপা পাল, প্রিয়াঙ্কা মালাকার, ঝুমা দাস পাল এবং সুবল কুমার দাস৷ এরা সবাই বিজেপির  মহিলা মোর্চা এবং যুব মোর্চার সদস্য সদস্যা৷ ঘটনার বিবরণে জানা যায় খোয়াই বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের স্থানীয় প্রার্থী সুব্রত মজুমদারকে মনোনীত করায় পুরো বিধানসভার ৫২ টি বুথে স্থানীয় কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠে৷ আর তা দেখেই ২০-২৫ জন যুবক হাতে লাঠিও ধারালো অস্ত্র নিয়ে পশ্চিম সিঙ্গিছড়ার ১৫ নং বুথ এলাকায় সুবল কুমার দাসকে দেখে হঠাৎ পেটাতে শুরু করে৷ তা দেখে মহিলা মোর্চার কর্মীরা এগিয়ে এলে দুষৃকতীরা মহিলাদের উপর আক্রমণ চালায়৷ দুষৃকতীরা মোট ছয়জনকে পিটিয়ে আহত করে গা ঢাকা দেয়৷ পরে খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ এর মধ্যে গুরুতর আহতদের নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে৷ আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম সিঙ্গিছড়া গ্রামে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top