News Flash

  • Home
  • দেশ
  • উন্নয়নের সুফল দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী
Image

উন্নয়নের সুফল দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

ভিলওয়ারা, ২৮ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাজস্থানের ভিলওয়ারায় ভগবান দেবনারায়ণের এক হাজার ১শো ১১ তম অবতরণ মহোৎসবে অংশ নেন। রাজস্থানের মানুষ ভগবান দেবনারায়ণের পুজো করেন। জনসেবায় তাঁর ভূমিকার কথা স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুজ্জর সম্প্রদায়ের আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রীদেবনারায়ণজি। এদিন মালাসেরি ডুঙরি মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী।

এদিনের সমারোহে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, শ্রীদেবনারায়ণজির মন্দিরে পুজো দিতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। তিনি বলেন, উন্নয়নের সুফল দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি আমাদের সভ্যতা, সংস্কৃতি, সম্প্রীতি ও সম্ভাবনার একটি অভিব্যক্তি। তাই ভারত নিজস্ব গৌরবময় ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে। এর পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের সমাজের, দেশের কোটি কোটি মানুষের শক্তি। প্রধানমন্ত্রী বলেছেন, হাজার বছরের পুরনো আমাদের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি। পৃথিবীর বেশ কিছু সভ্যতা সময়ের সাথে সাথে শেষ হয়ে গিয়েছে। ভৌগোলিক, সাংস্কৃতিক, সামাজিক ও আদর্শগতভাবে ভারতকে ভেঙে ফেলার বহু চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও শক্তিই ভারতকে শেষ করতে পারেনি।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top