News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানিকাণ্ডে স্টেট ব্যাঙ্ক ও এলআইসির ওপর বড় ধাক্কা, আশঙ্কা ইয়েচুরির
Image

আদানিকাণ্ডে স্টেট ব্যাঙ্ক ও এলআইসির ওপর বড় ধাক্কা, আশঙ্কা ইয়েচুরির

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি. স.) : আদানি গ্রুপের শেয়ারের মূল্য কমে যাওয়ায় এলআইসিতে থাকা কোটি কোটি গ্রাহকের টাকা সুরক্ষিত আছে কীনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আশঙ্কা প্রকাশ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আদানি গ্রুপের শেয়ারে বড় অঙ্কের টাকা লগ্নি করা আছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসির। ইয়েচুরি সংবাদমাধ্যমে জানিয়েছেন, এর ফলে স্টেট ব্যাঙ্ক ও এলআইসির বড় ধাক্কা এসেছে। তাদের টাকা বিনিয়োগ করা রয়েছে আদানি গোষ্ঠীর শেয়ারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সংখ্যাটি কয়েক হাজার কোটি টাকা। তাতেই ফের সেবি, আরবিআইকে দিয়ে তদন্তের দাবি উঠেছে।

হিন্ডেনবাগ রিসার্চ নামে একটি আন্তর্জাতিক সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে অভিযোগ তোলে বাজারে কৃত্রিমভাবে আদানি গোষ্ঠীর শেয়ারের দর বাড়ানো হয়েছে। আদানী গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে তাঁরা। তারপর থেকে শেয়ার বাজারে আদানি গোষ্ঠী বড়সড় ধাক্কা খেতে শুরু করেছে। পতন হয়েছে একাধিক শেয়ারের।

এই বিষয়ে এলআইসি এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। স্টেট ব্যাঙ্কের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, এখনও পর্যন্ত উদ্বেগের কিছু ধরা পড়েনি। আরবিআই নিয়ম মেনে লগ্নি করা হয়েছে। একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে বিনিয়োগ করা হয়েছে। তাই চিন্তার কিছু নেই। আদানি গোষ্ঠীর শেয়ার কেনার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে যেসব সংস্থা তাঁরাও অবশ্য শনিবার দুপুর পর্যন্ত উদ্বেগজনক বিবৃতি দেয়নি।

বেশ কিছু প্রশ্ন উঠছে। তা হল, কোন জাদুতে এলআইসির ২৫ কোটি গ্রাহকের অর্থ বিনিয়োগ করা হল আদানি গোষ্ঠীর শেয়ার কিনতে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক কার কথায় সেখানে বিনিয়োগ করতে গেল ঝুঁকি নিয়ে? একটি তথ্য অনুযায়ী, এলআইসি ৩৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আদানি এন্টার প্রাইজের শেয়ার কিনতে।

আদানি গোষ্ঠী অবশ্য ফের জানিয়েছে, তাঁরা আমেরিকার ওই সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে। এজন্য পরামর্শ নেওয়া শুরু করেছেন তাঁরা। তবে হিন্ডেনবাগ রিসার্চ নামে ওই সংস্থাও জানিয়েছে তারা মামলার জন্য তৈরি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, ভারতের অর্থনৈতিক ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ অংশীদার এবং তাঁদের সংস্থার এই টানা পোড়েনে বেআব্রু হবে না তো অর্থনীতির কোনও কঙ্কালসার চেহারা? তা নিয়ে ভাবছে ভারতের অর্থনৈতিক মহলের একাংশ। তাঁরা প্রশ্ন তুলছে, এই ‘সিস্টেমেটিক রিস্ক’ এর দায় কার?

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top