News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাল্টি খেয়েছে আইপিএফটি, আক্ষেপের সুর প্রদ্যোতের
Image

পাল্টি খেয়েছে আইপিএফটি, আক্ষেপের সুর প্রদ্যোতের

আগরতলা, ২৮ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রাক মুহুর্তে পাল্টি খেয়েছে আইপিএফটি। তিপরা মথার সাথে দূরত্ব রাখতে শুরু করেছে। তাই আক্ষেপের সুরে সামাজিক মাধ্যমে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের বার্তা, সকাল থেকে আইপিএফটি নেতারা টেলিফোন ধরছেন না।

প্রসঙ্গত, গ্রেটার তিপরাল্যান্ড এবং তিপরাল্যান্ডের জুজু দেখিয়ে ত্রিপুরায় জনজাতি আবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর তাই আইপিএফটিকে কাছে টেনে নিতে চেয়েছিলেন। তাঁরা একজোট হচ্ছেন, বার্তা ছড়িয়ে দিয়ে বিজেপির সাথে দর কষাকষি শুরু করেছিলেন প্রদ্যোত। কিন্তু, আখেরে সাফল্য মিলেনি। বিজেপি জোট ধর্ম বজায় রেখে আইপিএফটির জন্য আসন ছেড়েই প্রার্থী তালিকার ঘোষণা দিয়েছে। স্বাভাবিকভাবেই আইপিএফটিও বিজেপির সঙ্গ ছেড়ে তিপরা মথার সাথে যাওয়া ঝুকিপূর্ণ হবে বলেই মনে করেছে। তাই সম্ভবত, আজ সকাল থেকে প্রদ্যোতের সাথে যোগাযোগ রাখছে না।

আজ প্রদ্যোত কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে লিখেছেন, সমস্ত আইপিএফটি নেতা আশ্চর্যজনকভাবে আমার ফোন ধরছেন না। সকাল এগারটা থেকে তাঁদের কথা শুনার অপেক্ষায় রয়েছি। মনে হচ্ছে, অপারেশন লোটাস শুরু হয়ে গেছে। তাঁর কথায় স্পষ্ট, আসন রফা নিয়ে তিপরা মথা আজ আইপিএফটির সাথে চূড়ান্ত আলোচনা করতে চাইছে। কিন্তু, আইপিএফটি অন্তিম মুহুর্তে পাল্টি খেয়েছে। এক্ষেত্রে, আগামী নির্বাচনে বিজেপি-আইপিএফটি জোট বেধেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রায় নিশ্চিত হয়ে গেছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top