News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হবে ঃ রাজীব ভট্টাচার্য
Image

দুই একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হবে ঃ রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই সম্পর্কে  চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে প্রদেশ স্তরের সিদ্ধান্ত গ্রহণের জন্য  বৈঠক অনুষ্ঠিত হয়৷ জানা গেছে আগামী দুই এক দিনের মধ্যেই  নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলছে বিজেপি৷ এদিনের বৈঠকে সম্পর্কে জানাতে গিয়ে প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে৷ আলোচনার পথ খোলা রয়েছে৷ তিপ্রা মথার সঙ্গে আলোচনা চলছে৷ তবে বিজেপি সমস্ত আসনের জন্যই প্রার্থী ঠিক করে রেখেছে৷ আগামী এক দুই দিনের মধ্যে সেই তালিকা ঘোষণা করা হবে৷ তবে কেন্দ্রীয় পার্লামেন্টারী কমিটি প্রার্থী ঘোষণা করবে বলে জানান প্রদেশ সভাপতি৷ এদিনের বৈঠক শেষে প্রদেশ বিজেপি-র সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল বিকালের বিমানে দিল্লী উড়ে যান৷

Releated Posts

শীঘ্রই চালু আগরতলায় নতুন সিভিল হাসপাতাল, পরিদর্শনে মেয়র

আগরতলা, ৬ মে: আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতাল পরিদর্শন করে শীঘ্রই জনসাধারণের জন্য হাসপাতালটি চালু করার…

ByByTaniya Chakraborty May 6, 2026

ত্রিপুরায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণে জোর মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ মে: প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু হয়েছে। আজ প্রদেশ…

ByByTaniya Chakraborty May 6, 2026

শপথ নিলেন সিইএম রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া

আগরতলা, ৬ মে : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। খুমুলুঙ…

ByByTaniya Chakraborty May 6, 2026

বর্তমান সরকার জনগণের সরকার তাই মানুষের সমস্যা সমাধানে দপ্তরগুলিকে সর্বদা সজাগ ও সক্রিয় থাকতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে…

ByByReshmi Debnath May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top