News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন মাসে চারবার সিপিএম কর্মীর দোকানে অগিসংযোগ
Image

তিন মাসে চারবার সিপিএম কর্মীর দোকানে অগিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷  এ নিয়ে টানা চারবার গত তিন মাসে এক সিপিএম কর্মীর দোকান পুড়ানো হল৷ বিশালগড় নদী লাকের বাসিন্দা  তথা দীর্ঘদিনের সিপিএম কর্মী নাসির মিয়া৷ সংসারে অভাবের তাড়নায় ছোট ছেলেকে দোকানের গদিতে বসিয়ে আগরতলা শহরে রিক্সা চালান তিনি৷ পারিশ্রমিকের উপার্জন দিয়ে দোকানটি ধীরে ধীরে সাজিয়েছেন তিনি৷ তিনবার দোকানটিতে লুটপাট করে আগুন দিয়ে ভষ্মিভূত করার পর চার বারের বেলায়ও একই ধারা অব্যাহত রেখেছে দূর্বৃত্তরা৷ গতকাল মধ্যরাতে কে বা কারা দোকানের সামগ্রী লুটের পর অগ্ণিসংযোগ করে দেয়৷ বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার সকালে৷ দোকানের দশা দেখে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা হয় মালিক নাসিরের৷ তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন৷ তারাও বিষয়টি দেখে হতভম্ব হয়ে পড়েন৷ খবর পাঠানো হয় বিশালগড় থানায়৷ পুলিশ ছুটে এসে বিগত তিনবারের মত তদন্ত করে যায়৷ কিন্তু একবারের জন্যও কোন সুবিচার পায়নি নাসির মিয়া৷ গেল ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে নাসির মিয়া থানায় নাম ধাম দিয়ে  মামলা করলেও কাজের কাজ কিছুই হয়নি৷ সেই অষ্টরম্ভার ভূমিকায় পুলিশ৷ নাসির মিয়ার অভিযোগ বিগত দিনে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় ত্রাস সৃষ্টিকারী বিজেপি গুন্ডাদের বিরুদ্ধে থানায় লিখিত মামলা করায় পুনরায় তারাই অগ্ণিসংযোগ করেছে৷ তবে পুলিশকে এবার শেষ সময় বেঁধে দিয়েছেন নাসির মিয়া৷ সঠিক বিচার না পেলে আইনের দ্বারস্থ না হয়ে নিজেই ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন৷

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top