News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্রমণ ১০০-র ঊর্ধ্বেই; আরোগ্যের সংখ্যা ঊর্ধ্বমুখী, সক্রিয় রোগী কমে ১,৯২২
Image

ভারতে কোভিড-সংক্রমণ ১০০-র ঊর্ধ্বেই; আরোগ্যের সংখ্যা ঊর্ধ্বমুখী, সক্রিয় রোগী কমে ১,৯২২

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ১০০-র ঊর্ধ্বেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন, এই সময়ে মৃত্যু হয়নি কারও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫,৩০,৭৩৭ জনের।

দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ হাজার ৯২২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৪৯,৫৪৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৬,৮২,২০৬-এ পৌঁছেছে।

এদিকে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২ লক্ষ ১২ হাজার ০২০ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২২০.৩২ কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৩২,৭৫,১৫৯। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ জানুয়ারি সারা দিনে ভারতে ১,৫২,৫৪০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026
Scroll to Top