News Flash

Image

ট্রাক-ট্যাংকারের ওপর আছড়ে পড়ল বোল্ডার, মৃত ১

শ্রীনগর, ২৫ জানুয়ারি (হি.স.) : পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে এসে আছড়ে পড়ল ট্রাক ও ট্যাংকারের ওপর। মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার ভোরে জম্মু-কাশ্মীরের রামবান জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রশাসনের তরফে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রামবান জেলায় জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর আচমকা ধস নামে। পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে আসতে থাকে। সেই সময় হাইওয়ে দিয়ে বেশ কয়েকটি ট্রাক ও ট্যাংকার যাচ্ছিল। সেগুলির ওপরই আছড়ে পড়ে বোল্ডার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারী পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মুনিব তাক। তিনি কুলগামের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক ছিলেন তিনি। দুর্ঘটনার পরই জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top