News Flash

  • Home
  • খেলা
  • উত্তম, রাহুলের ব্যাটিং কাজে এলোনা লংতরাইভ্যালি জয়ী, ঋত্বিক সেরা
Image

উত্তম, রাহুলের ব্যাটিং কাজে এলোনা লংতরাইভ্যালি জয়ী, ঋত্বিক সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। রোমাঞ্চকর জয় পেয়েছে লংতরাইভ্যালি। এককথায় কর্তৃত্বপূর্ন জয় পেয়েছে এলটিভি প্রতিপক্ষ আমবাসাকে এক উইকেটের ব্যবধানে হারিয়ে। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটের প্লেইট গ্রুপের লীগ ম্যাচ। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে লংতরাইভ্যালির অধিনায়ক কৃতি কিষাণ চাকমা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।  ব্যাটিংয়ের ডাক পেয়ে আমবাসা নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ২৯ ওভার ১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে উত্তম কলইয়ের ৬৩ রান এবং রাহুল পালের চল্লিশ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। এল টিভির ঋত্বিক ত্রিপুরা একাই চারটি উইকেট পায় ২১ রানের বিনিময়ে। এছাড়া চিরঞ্জিত দাস অমৃত দাস ও হেমেন্দ্র রূপিনী দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে লংতরাইভ্যালি নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যাওয়ার ঠিক নয় বল বাকি থাকতে নয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অমৃত দাস ৩৮ রানে আউট হলেও মিঠুন বণিক ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। তবে ঋত্বিক ত্রিপুরা দুর্দান্ত খেলে ৪ রানে অপরাজিত থেকে মিঠুনকে দারুন সহযোগিতা করেছে। আমবাসার উত্তম কলই ও সাগর দেব ৩টি করে  উইকেট পেলেও শেষ রক্ষা করতে পারেনি। বিজয়ী দলের অলরাউন্ডার ঋত্বিক ত্রিপুরা প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top