News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট ব্যাটার্সদের দুর্বলতায় হারলো ত্রিপুরা
Image

জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট ব্যাটার্সদের দুর্বলতায় হারলো ত্রিপুরা

মধ্যপ্রদেশ-‌১৫৯

ত্রিপুরা-‌৮১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। মধ্যপ্রদেশকে অল্প রানে আটকে দিয়েও হারলো ত্রিপুরা। শুধুমাত্র ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায়। জাতীয় সিনিয়র মহিলাদের ক্রিকেটে। বরোদার ইনফিপ্রো স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৭৮ রানে। প্রথম ব্যাট নিয়ে মধ্যপ্রদেশের গড়া ১৫৯ রানের জবাবে ত্রিপুরা মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার প্রীয়াঙ্কা আচার্য ৪ উইকেট পেয়েছেন। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরার বোলারদের সাড়াশি আক্রমণের মুখে চাপে পড়ে যায় মধ্যপ্রদেশ। ত্রিপুরাকে আক্রমণে নেতৃত্ব দেন প্রীয়াঙ্কা। একমাত্র মাত্র ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে মধ্যপ্রদেশ যখন খাদের কিনারায় ছিলো তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ান প্রীতি যাদব এবং সালোনি ডাংগোরে। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। অষ্টম উইকেটে ওই জুটি ৯০ বল খেলে ৭৩ রান যোগ করে দলকে লড়াই করার জায়গায় নিয়ে যান। প্রীতি ৬৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ ১৫৯ রান করতে সক্ষম হয়। সালোনি ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩১ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে প্রীয়াঙ্কা আচার্য (‌৪/‌২৮) এবং অন্নপূর্ণা দাস (‌২/‌৩১) সফল বোলার। জবাবে খেলতে নেমে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরা ৩৪.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। ওপেনার মৌচৈতি দেবনাথ এবং শেষ দিকে অম্বেষা দাস ও মামন রবিদাস ছাড়া ত্রিপুরার কোনও ব্যাটসম্যান তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। মামন ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ (‌অপ:‌), মৌচৈতি ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অম্বেষা ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। মধ্যপ্রদেশের পক্ষে মঞ্জারী গাওয়াডে (‌২/‌৬),প্রীতি যাদব (‌২/‌১৪), পোনম সোনী (‌২/‌১৫) এবং বৈষ্ণবী শর্মা (‌২/‌১৫) সফল বোলার।‌‌‌‌‌‌‌ ‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top