News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৬ আগরতলা কেন্দ্রে ভোট প্রচারে নামল সিপিএম ও কংগ্রেস যৌথভাবে
Image

৬ আগরতলা কেন্দ্রে ভোট প্রচারে নামল সিপিএম ও কংগ্রেস যৌথভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ বাম- গনতান্ত্রিক জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শহরতলির দুটি স্থানে মিছিল করল সিপিএম৷ অন্যদিকে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচারে নামল সিপিএম এবং কংগ্রেস যৌথ ভাবে৷
নির্বাচনকে কেন্দ্র করে জোট করেছে সিপিএম এবং কংগ্রেস সহ বেশ কিছু রাজনৈতিক দল৷ যৌথ প্রচারের মাঝে পৃথক পৃথক ভাবে প্রচারে অংশ নিচ্ছে বিরোধী দলের নেতৃত্বরা৷ রবিবার ছুটির দিনে ত্রিয়োদশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম আড়ালিয়া লোক্যাল কমিটির উদ্যোগে আড়ালিয়া পঞ্চবটি এলাকা থেকে এক মিছিল সংগঠিত করা হয়৷ বাম- গনতান্ত্রিক জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এই মিছিল করে সিপিএম৷ একই রকম ভাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম ডুকলি বিভাগের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়৷ মিছিলটি মধ্য ডুকলি থেকে শুরু করে বিভিন্ন পথ ঘুরে জুয়েলস ক্লাবের সামনে এসে শেষ হয়৷ পরে জুয়েলস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন  ডি ওয়াই এফ আই- রাজ্য সম্পাদক নবারুণ দেব, প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী, নারীনেত্রী স্বপ্ণা দত্ত  সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিকে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচার সজ্জায় অংশ নিতে দেখা যায় সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বদের৷ এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে দুই দলের কর্মীরা হাতে দুই দলের দলীয় পতাকা নিয়ে প্রচারে সামিল হয়৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪৪ নং বুথ ক্ষুদীরাম পল্লী এলাকায় প্রচার সজ্জায় সামিল হন তারা৷ তবে কিছু কিছু ক্ষেত্রে দুষৃকতীরা আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা৷ পুলিশকে অবগত করার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান৷ বিধানসভার ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে ময়দানে ত্যাজী হচ্ছে বিরোধীরা৷ এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সমস্ত ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top