News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির পেনশনার্স সেলের প্রতাপগড় মন্ডলের উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত
Image

বিজেপির পেনশনার্স সেলের প্রতাপগড় মন্ডলের উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ ভারতীয় জনতা পার্টি পেনশনার্স সেল ১৩ প্রতাপগড় মন্ডল কমিটি সদর শহর জেলার উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত হয়৷ বনকুমারিতে অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন বিধায়ক রেবতী মোহন দাস, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিজেপি পেনসনার্স সেলের অন্যতম নেতৃত্ব কমল কান্তি সাহা সহ অন্যান্যরা৷ বাম আমলে হোমগার্ডদের অবস্থা ছিল করুন৷ বর্তমান সরকার হোমগার্ডদের অর্থনৈতিক অবস্থার মানোন্নয়ন ঘটিয়েছে৷ এর জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানায় ভারতীয় জনতা পার্টি পেনশনার্স সেল৷ আসন্ন  বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবসরপ্রাপ্তদের উজ্জীবিত করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে এই কনভেনশনের আয়োজন বলে জানান বিজেপি পেনসনার্স সেলের অন্যতম সদস্য অনুপ ভট্টাচার্য৷ এদিন  ১৩ প্রতাপগড়  মন্ডলের অবসরপ্রাপ্তরা এই কনভেনশনে অংশ নেন৷ আগামী দিনে বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠিত হবে বলে জানান তিনি৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top