News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র প্লেইট গ্রুপ রাজ্য ক্রিকেটে কাঞ্চনপুরকে হারিয়ে ধর্মনগর জয়ী
Image

সিনিয়র প্লেইট গ্রুপ রাজ্য ক্রিকেটে কাঞ্চনপুরকে হারিয়ে ধর্মনগর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। জয় দিয়ে দারুন সূচনা ধর্মনগরের। সিনিয়র রাজ্য আসর প্লেইট গ্রুপের খেলা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য প্লেইট গ্রূপ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দিনে ধর্মনগর ৫ উইকেটের ব্যবধানে কাঞ্চনপুরকে হারিয়ে দারুন শুরু করেছে। খেলা হয়েছে শান্তিরবাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে। সকাল পৌনে নয়টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে কাঞ্চনপুরের অধিনায়ক মিহির লাল নাথ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৪ ওভার ৪ বল খেলে ১১৮ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে নেলসন চাকমার ২০ রান সর্বাধিক ছিল। এছাড়া, হিল্টন চাকমার ১৮ রান এবং অনুকূল নাথের ১৪ রান উল্লেখ করার মতো। ধর্মনগরের সরাব ৩৪ রানে তিনটি, প্রসেনজিৎ ঘোষ ১৫ রানে দুইটি উইকেট তুলে নেয়। এছাড়া, অমল দাস, দানবীর সিং ও চিরঞ্জিত সিনহা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ধর্মনগর টিম ১৭ ওভার ২ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে দানবীর সিং ২৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয় এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, অধিনায়ক সঞ্জয় শর্মার ৪৫ রান বেশ উল্লেখযোগ্য। কাঞ্চনপুরের মিহির লাল নাথ দুর্দান্ত বোলিং করে ৪২ রানে একাই পাঁচটি উইকেট তুলে নিলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top