News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র প্লেইট গ্রুপে জয় দিয়ে শুরু মোহনপুরের
Image

রাজ্য সিনিয়র প্লেইট গ্রুপে জয় দিয়ে শুরু মোহনপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। জয় দিয়ে শুরু মোহনপুরের। সিনিয়র রাজ্য আসর প্লেইট গ্রুপের খেলা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট প্রথম দিনে মোহনপুর ৪ উইকেটের ব্যবধানে গন্ডাছড়াকে হারিয়ে ভালোই সূচনা করেছে। খেলা হয়েছে অমরপুরের রাঙ্গামাটি মাঠে। সকাল সাড়ে নয়টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুরের অধিনায়ক সমীর দেববর্মা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে গন্ডাছড়া ৩১ ওভার ২ বল খেলে ৮১ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে হেমন্ত চাকমার ১৫ রান সর্বাধিক ছিল। এছাড়া শেখর দেব ও গনেশ সাহা ১৪ করে রান সংগ্রহ করেছে। মোহনপুরের চিরঞ্জীব দেবনাথ ২৬ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া, মিঠন সরকার ও দীপেন বিশ্বাস দুটি করে এবং জয়দীপ দেব ও রোহন বিশ্বাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মোহনপুর দল ২৬ ওভার ২ বল খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রত্নদ্বীপ দাস ২৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। গন্ডাছড়ার প্রলয় দাস ১৮ রানে চারটি উইকেট পেলেও শেষ রক্ষা করতে পারেনি। এছাড়া, জুটন দাস ও লিটন দাস পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top