News Flash

  • Home
  • খেলা
  • রাহুল পালের আট উইকেট বিশাল জয়ে শুরু আমবাসার
Image

রাহুল পালের আট উইকেট বিশাল জয়ে শুরু আমবাসার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। বিশাল জয় আমবাসার। অমরপুরকে ২৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে আমবাসা ক্রিকেট টিম। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্লেইট গ্রুপের খেলায় আমবাসা জয় দিয়ে দারুণ সূচনা করেছে। খেলা হয়েছে মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে। সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে আমবাসা দলের অধিনায়ক ফণীভূষণ দেব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রত্যেক সমানতালে ব্যাট করে রান পেয়েছে। তাদের মধ্যে করন পাল সর্বাধিক ৪৩ রান পায়। এছাড়া, মনীষ রুদ্র পালের ৩৭ রান এবং দেবাশীষ দেবনাথের ৩৪ রান উল্লেখযোগ্য। অমরপুরের অধিনায়ক দেবোত্তম ঘোষ ও গোপাল দাশগুপ্ত চারটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে অমরপুরের খেলোয়াড়রা ব্যাট হাতে নামলে চূড়ান্তভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ১৫ ওভার ৪ বল খেলে মাত্র ৩৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। আমবাসার রাহুল পাল ২১ রানের বিনিময়ে একাই আটটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব নিশ্চিতভাবে জিতে নেয়। মূলতঃ রাহুলের বিধ্বংসী বোলিং দাপটেই অমরপুর গো-হারা হেরে যায়।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top