ক্রীড়া প্রতিনিধি, লংতরাইভ্যালি, ২২ জানুয়ারি।। লংতরাইভ্যালি মহকুমায় সেরা ছৈলেংটা ক্রিকেট জোন। মহিলা ক্রিকেটে। সোমবার ঘাগড়াছড়া স্কুল মাঠে হয় ফাইনাল ম্যাচটি। তাতে ছৈলেংটা জোন ২ উইকেটে পরাজিত করে মনুঘাট ক্রিকেট জোনকে। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মনুঘাট জোন ২০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে ভুখুরুইটি ত্রিপুরা ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং সোনাই গোস্বামী ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ছৈলেংটা জোনের পক্ষে দলনায়িকা তনুশ্রী সরকার (৪/১১) এবং মনিকা চাকমা (৪/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ছৈলেংটা জোন ১৩.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের জয়ে মূখ্য ভূমিকা নেয় শ্রীমান অতিরিক্ত। অতিরিক্ত খাতে দল পায় ৩০ রান। এছাড়া দলের পক্ষে নারিয়া দেববর্মা ১৪ রান করে ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে । মনুঘাট ক্রিকেট জোনের পক্ষে পায়েল ত্রিপুরা (৪/১৪) এবং পল্লবী মাগার (৪/২৫) সফল বোলার।

লংতরাইভ্যালি মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন ছৈলেংটা জোন
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















