News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র ক্রিকেট এলিট গ্রুপে জয় দিয়ে শুরু উদয়পুর মহকুমার
Image

রাজ্য সিনিয়র ক্রিকেট এলিট গ্রুপে জয় দিয়ে শুরু উদয়পুর মহকুমার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। আরমান হুসনের দুরন্ত ব্যাটিং। আর তাতেই সহজেই বিলোনিয়া মহকুমার বাধা টপকালো গেলোবারের সেমি ফাইনালিস্ট দল উদয়পুর। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্য সিনিয়র ক্রিকেটে (‌এলিট গ্রুপ)। রবিবার উদয়পুর মহকুমা ৮ উইকেটে পরাজিত করে বিলোনিয়া মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বিলোনিয়া মহকুমা ১০০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রতন ত্রিপুরা ৫৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯, এবং নিষান দেবনাথ ৪২ বল খেলে ১০ রান করেন।দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। উদয়পুরের পক্ষে রিয়াজ উদ্দিন (‌৩/‌১২) এবং সৌরভ দাস (‌২/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৪.‌১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় উদয়পুর মহকুমা। দলের পক্ষে ওপেনার আরমান হুসেন ৫৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানে এবং শায়ন সাহা ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে তন্ময় ঘোষ ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং সম্রাট সূত্রধর ১০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ‌‌‌‌ বিজয়ী দলের রিয়াজ উদ্দিন পায় প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026

অসম প্রিমিয়ার লিগ রাজ্যের লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভার বড় মঞ্চ: আবু নেচিম

গুয়াহাটি, ২২ জুলাই (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে…

ByByNews Desk Jul 22, 2026

জুনিয়র বিশ্ব স্কোয়াশ: পরের রাউন্ডে ভারতের সাত খেলোয়াড়, দাপট দেখালেন আনাহত সিং

নায়াগ্রা-অন-দ্য-লেক (কানাডা), ২১ জুলাই (আইএএনএস): বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করল ভারত। নারী বিভাগের শীর্ষ বাছাই আনাহত…

ByByNews Desk Jul 21, 2026

এমএলসি-তে প্রথমবার চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, উচ্ছ্বসিত শাহরুখ খান

মুম্বই, ১৯ জুলাই (আইএএনএস): মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ প্রথমবারের মতো শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ…

ByByNews Desk Jul 19, 2026
Scroll to Top