News Flash

  • Home
  • খেলা
  • সি.কে নাইডু : সেন্টুর দুরন্ত ৮২ আজ বোলার ভরসা ত্রিপুরার
Image

সি.কে নাইডু : সেন্টুর দুরন্ত ৮২ আজ বোলার ভরসা ত্রিপুরার

ত্রিপুরা-‌২০৫

বাংলা-‌৮৭/‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। শেষ বেলায় বিপক্ষের উইকেট তুলে নিয়ে কিছুটা চাপমুক্ত ত্রিপুরা। বাংলার বিরুদ্ধে। তবে আজ দ্বিতীয় দিনের সকালে ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে পারলেই ম্যাচে ফিরতে পারবে ত্রিপুরা। নতুবা গ্রুপের শীর্ষ স্থান থেকে নেমে যেতে হবে রাজ্যদলকে। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। বাংলার সল্ট লেইক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ২০৫ রানের জবাবে স্বাগতিক বাংলা প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান করে। ত্রিপুরা এগিয়ে রয়েছে ১১৮ রানে। ত্রিপুরার সেন্টু সরকার ৮২ রান করেন। অর্কপ্রভ সিনহার দলে অন্তর্ভুক্তি হওয়ার পর আশায় ছিলো ত্রিপুরার ব্যাটিং গভীরতা বাড়বে। কার্যত তা হলো না। ব্যর্থ হলেন অর্কপ্রভ। আর তাতেই মানসিকভাবে পিছিয়ে পড়ে ত্রিপুরা। এছাড়া, শেষ মুহূর্তে কেনও সিদ্ধান্ত বদল করা হলো জানা যায়নি। শনিবার রাত পর্যন্ত প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিলো টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে। কিন্তু রবিবার সকালে এর উল্টো হলো। ত্রিপুরা ৬২.‌৩ ওভার ব্যাট করে মাত্র ২০৫ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার ওপেনার সেন্টু সরকার যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে রাজ্যদলের স্কোর সম্ভবত ১৫০ রানের গন্ডি পার হতো না। সেন্টু দুর্দান্ত ব্যাট করে অন্য ব্যাটসম্যাদের অক্সিজেন জোগালেও তেমন কাজে আসেনি। সেন্টু ১৪৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮২ রান করেন। এছাড়া লদনায়ক বিক্রম দেবনাথ ৫৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১, সপ্তজিৎ দাস ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, আনন্দ ভৌমিক ৩২ বল ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, অর্কপ্রভ সিনহা ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। বাংলার পক্ষে কৌশিক মাইতি (‌৪/‌৪০), ভিনীত মাউরা (‌৩/‌৭১) এবং দেবপ্রতীম হালদার (‌২/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরুতে শারুক হুসেন আঘাত আনলেও রণজিৎ সিং খারিয়ার দুরন্ত ব্যাটিং কিছুটা চাপমুক্ত করে বাংলাকে। তবে দিনের শেষে রণজিৎকে তুলে নিয়ে বাংলাকে কিছুটা চাপে ফেলে দেন তাপস মন্ডল। রণজিৎ ৬২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে বাংলা ২৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান করে। কাজি জুনেদ সাইফি ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রানে এবং ভিনীত মাউরা ৫ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে শারুক হুসেন (‌২/‌১৪) এবং তাপস মন্ডল (‌১/‌৬) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top