News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়-এ রাজ্য প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর
Image

মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়-এ রাজ্য প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ২১জানুয়ারি (হি.স.) : শনিবার উত্তর-পূর্বের তিনটি রাজ্য মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়ের জনগণকে রাজ্য প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মণিপুরের জনগণকে রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা। গত কয়েক বছরে রাজ্য অনেক ক্ষেত্রেই উন্নতি করছে। আমি প্রার্থনা করি যে রাজ্যের জনগণের আশা-আকাঙ্খা পূর্ণ হয় এবং মণিপুর ভারতের প্রবৃদ্ধির গতিপথকে শক্তিশালী করে।”
অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী বলেন, “ত্রিপুরার প্রতিষ্ঠা দিবসে জনগণকে শুভেচ্ছা। ত্রিপুরার উন্নয়নের পথে গত ৫ বছর উল্লেখযোগ্য। কৃষি থেকে শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য, রাজ্যে ব্যাপক পরিবর্তনের সাক্ষী থেকেছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকুক।”

আবার আরেক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “মেঘালয়ের জনগণকে তাদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা। রাজ্যটি তার প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত, বিশেষ করে সঙ্গীত, শিল্পকলা এবং খেলাধুলার প্রতি অনুরাগ। মেঘালয়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী। আমি আগামী বছরগুলিতে মেঘালয়ের অব্যাহত অগ্রগতির জন্য প্রার্থনা করি।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top