News Flash

  • Home
  • দিনের খবর
  • খুলতে চলেছে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান
Image

খুলতে চলেছে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান

নাগরাকাটা, ২০ জানুয়ারি (হি.স.) : ফের খুলে যাচ্ছে লক আউট হওয়া নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান। আগামী ২৫ জানুয়ারি থেকে খুলছে বাগান। বাগান খোলার খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শ্রমিক মহলে।

শুক্রবার জলপাইগুড়িতে ডেপুটি লেবার কমিশনার শুভাগত গুপ্তর পৌরহিত্যে আয়োজিত একটি ত্রিপাক্ষিক বৈঠকে বামনডাঙ্গার জট খোলে। ডেপুটি লেবার কমিশনার বলেন, ‘বাগান খোলার পর স্থানীয় স্তরের ইস্যুগুলি শ্রমিক-মালিকপক্ষ দ্বিপাক্ষিক স্তরে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবে। পরবর্তীতে আগামী ৩ এপ্রিল আমাদের দপ্তরে একটি পর্যালোচনামূলক ত্রিপাক্ষিক বৈঠক হবে।‘ বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার সৌম্য ঘটক বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যেই শ্রমিক সংগঠনগুলির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকরা বাগান পরিচালনার ক্ষেত্রে সবরকমভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।‘

এদিনের বৈঠকে ঠিক হয়েছে লক আউটের সময় শ্রমিকদের যে বকেয়া মজুরি ছিল তা ৭ ফেব্রুয়ারির মধ্যে পরিচালকরা দিয়ে দেবেন। পাশাপাশি স্কুল বাস সহ অন্যান্য যে সমস্ত পরিষেবা পরিচালকদের দেওয়ার কথা মিলবে সেসবও। বাগান খোলার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাগানের শ্রমিক ইউনিয়নগুলি। এর আগে গত ২৭ তারিখ নাগরাকাটার প্রত্যন্ত বামনডাঙ্গায় লক আউটের বিজ্ঞপ্তি ঝোলে। এরপর ৩০ ডিসেম্বর ও ৯ জানুয়ারি শ্রম দপ্তরের পক্ষ থেকে পরপর দুটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সমাধানসূত্র মেলেনি। অবশেষে এদিন ৩ ঘণ্টারও বেশি সময়ের আলোচনার পর সমস্যার নিষ্পত্তি হয়।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top