News Flash

Image

বনমালীপুরে ভোট প্রচারে নামলেন কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে কংসের নেতৃত্বে রাজ্যের সরকার গঠন হবে৷ দৃঢ়তার সঙ্গে এই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়৷ শুক্রবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের এক নম্বর ওয়ার্ডে রোড শো চলা কালে তিনি এই দাবি করেন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি একটি আসনও পাবে না বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়৷  শুক্রবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের এক নং বুথ এলাকায় রোড শো চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন৷ গোপাল বাবু দাবি করেন এবার কংগ্রেসের নেতৃত্বে রাজ্যে সরকার গঠন হবে৷ রাজ্যের শান্তিকামী গণতন্ত্র প্রিয় জনগণ বিজেপির মত  দলকে ক্ষমতায় ফিরিয়ে আনবে না বলে তিনি উল্লেখ করেন৷ হিংসা, হামলা ,দমন পীড়ন চালিয়ে, বাইক বাহিনী লেলিয়ে দিয়ে ক্ষমতা দখলের দিন শেষ হয়ে গেছে৷ মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে কংগ্রেস দলকে ক্ষমতায় ফিরিয়ে আনবে বলে তিনি দাবি করেন৷ গোপাল বাবু বলেন বেকার যুবক-যুবতী, সরকারি কর্মচারী কৃষক মজুর সহ সাধারণ মানুষ গত পাঁচ বছরে বিজেপির কার্যকলাপ লক্ষ্য করেছেন৷ বিজেপি সরকারের আমলে সব অংশের মানুষ বঞ্চিত অবহেলিত ও লাঞ্ছনার শিকার বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top