News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাউন বড়দোয়ালী কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার মুখ্যমন্ত্রীর
Image

টাউন বড়দোয়ালী কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ নির্বাচন ঘোষণা আগে থেকেই প্রচারে নামতে দেখা গেছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে৷ শুক্রবার সকালে দেখা গেছে মুখ্যমন্ত্রী রাজধানীর নেতাজি চৌমুহনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে৷  
১৮ই জানুয়ারি নির্বাচন ঘোষণার পর প্রচারে আরো বেশি জোর দিয়েছেন তিনি৷ কারণ উপনির্বাচনের সময় তিনি গোটা বিধানসভা এলাকায় প্রচারে যেতে পারেননি৷ সময়ের যথেষ্ট অভাব ছিল৷ তাই এবার আগেভাগেই শুরু করে দিয়েছে পচার৷ এবং মানুষের কাছে গিয়ে বলছেন বিজেপিকে পুনরায় প্রত্যাবর্তন করার জন্য৷ শুক্রবার সকালে দেখা গেছে মুখ্যমন্ত্রী রাজধানীর নেতাজি চৌমুহনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান উন্নয়নের নিরিখে মানুষের কাছে গিয়ে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে৷ বিজেপি-র ৫ বছরের কাজের নিরিখে তৈরি করা লিফলেট তুলে দেওয়া হয়৷ প্রচারের মাঝে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন মানুষের মধ্যে স্বতঃ স্ফূর্ত সারা মিলছে৷ উন্নয়নের নিরিখেই সকলের কাছে যাচ্ছে বিজেপি৷ সরকারের স্বচ্ছতায় সকলে খুশী৷ আগামী দিনে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রত্যেকেই বিজেপি-কে চাইছে৷ আইন শৃঙ্খলার নিরিখে মানুষ সন্তুষ্ট৷ কেবল জয় নয়৷ আরো বেশী আসন নিয়ে বিজেপি জয়ী হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top