News Flash

Image

করিমগঞ্জে জনতার হাতে আটক ড্রাগস ব্যবসায়ী

করিমগঞ্জ (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : সীমান্ত শহর করিমগঞ্জে ড্রাগসের রমরমা ব্যবসা । মাদক কারবারিরা সীমান্ত জেলাকে করিডর হিসাবে ব্যবহার করে চোরাচালানের সাম্রাজ্য গড়ে তুলেছে । গত কয়েকমাসে করিমগঞ্জ শহর থেকে কয়েক কোটি টাকার মাদক সামগ্রী জব্দ করেছে পুলিশ সহ সীমান্ত সুরক্ষা বাহিনী । কিন্তু এরপরে বসে নেই মাদক কারবারিরা ।

আজ বুধবার করিমগঞ্জ শহরের এওসি পয়েন্টে জনতার হাতে ধরা পড়েছে এক মাদক কারবারিরা । স্থানীয় জনতা শুভম নাথ নামের এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে তোলে দিয়েছেন পুলিশের হাতে ।

জানা গেছে যে, দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার অভিযোগ ছিল ধৃত যুবকের বিরুদ্ধে । আজ বুধবার এক সহযোগীকে সঙ্গে করে স্কুটি নিয়ে শহরের স্টেশন রোডের কাছে এওসি পয়েন্টে দাঁড়িয়ে থেকে ড্র্যাগস বিক্রি করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা । এরপর উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয় করিমগঞ্জ সদর থানায় । খবর পেয়ে ছুটে আসে করিমগঞ্জ সদর থানার একটি পুলিশ দল । এরপর তল্লাশি চালিয়ে স্কুটি থেকে উদ্ধার হয় সন্দেহ যুক্ত ব্রাউন সুগার সহ খালি কোটা । কিন্তু ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় ধৃত শুভম নাথের সহযোগী ।

পুলিশের এক আধিকারিক জানান, ঘটনায় আটক করে ধৃত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়েছে । বর্তমানে জিজ্ঞাসাবাদ জারি রাখা হয়েছে ।

Releated Posts

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top