News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে শম্ভু কৈরি খুনের প্রতিবাদ, রাষ্ট্রপতিকে স্মারকপত্র ভিএইচপি সহ একাধিক সংগঠনের
Image

করিমগঞ্জে শম্ভু কৈরি খুনের প্রতিবাদ, রাষ্ট্রপতিকে স্মারকপত্র ভিএইচপি সহ একাধিক সংগঠনের

করিমগঞ্জ (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : বজরং দলের কর্মী শম্ভু কৈরিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ অব্যাহত রাজ্যজুড়ে। আজ বুধবার করিমগঞ্জে বিশ্বহিন্দু পরিষদ, গো সুরক্ষা বাহিনী, বজরং দল, দুর্গা বাহিনী ও মাতৃ শক্তি সহ প্রায় একাধিক হিন্দু সংগঠন একজোট হয়ে জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে শম্ভু কৈরিকে খুন সংক্রান্ত ঘটনার উচ্চস্তরের তদন্ত দাবি করে স্মারকলিপি প্রদান করেছে।

হিন্দুত্ববাদী সংগঠনগুলির কার্যকর্তারা এদিন একজোট হয়ে শম্ভুর হত্যাকারিকে ফাঁসির দাবি তুলেন। তাঁরা বলেন, মৌলবাদীদের কঠোর হাতে দমন করতে না পারলে বজরং দলের সৈনিকরা রাজপথে নেমে আন্দোলন করবেন। এতে যদি আইন-শৃঙ্খলার অবনতি ঘটে তা হলে দায়ী থাকবে প্রশাসন।

বজরং দলের বিভাগ সংযোজক বিশ্বজিৎ বণিক বলেন, ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে না। ঘটনায় উগ্রপন্থী মনোভাব সহ উগ্রমৌলবাদীর যোগসূত্র রয়েছে। সরকার এদের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তাঁরাই বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার আইন-শৃঙ্খলাকে হুমকির মুখে নিয়ে দাঁড় করাবে।
বিশ্বহিন্দু পরিষদের শৈলেন্দ্রচন্দ্র দাস বলেন, জিহাদিরা এখন যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তা ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত। পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে মা-বোনদের ওপর অত্যাচার চলছে। হিন্দুদের জমি জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এ সবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কাছেও আবেদন জানান তিনি। উচ্চস্তরে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আবেদন জানিয়েছেন শৈলেন্দ্রচন্দ্র দাস।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top