News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, মা ও সন্তান-সহ মৃত্যু ৬ জনের
Image

ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, মা ও সন্তান-সহ মৃত্যু ৬ জনের

ক্যালিফোর্নিয়া, ১৭ জানুয়ারি (হি.স.) : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে ৬ জনের। নিহতদের মধ্যে ৬ মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে একটি বাড়িতে ঢুকে বন্দুকবাজরা এলোপাথাড়ি গুলি চালায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় দু’জন জড়িত। পুলিশ তাদের খুঁজছে।

এদিকে, ঘটনাটিকে টার্গেট কিলিং উল্লেখ করেছেন কাউন্টি শেরিফ মাইক বউরেক্স। তিনি জানান, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনও চক্র জড়িত থাকতে পারে। কাউন্টি শেরিফ বলেন, ঘটনার পর পুলিশ দু’জনের মরদেহ সড়কে, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। বাকিদের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। ঘটনায় জড়িতদের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top