News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বায়ু ভিলেজ ২.০ প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রকাশিত হত পুস্তক
Image

বায়ু ভিলেজ ২.০ প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রকাশিত হত পুস্তক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷ রবিবার মহাকরণে বায়ু ভিলেজ ২.০ প্রকল্পের অগ্রগতি, ডিএনএ ক্লাব প্রোজেক্টের অগ্রগতি ও সাফল্যের বিষয় এবং কলেজ বায়োটিক ক্লাবের অগ্রগতি বিষয়ক নিয়ে  বই গুলির মলাট উন্মোচন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ ইতিমধ্যে রাজ্যের চারটি জেলায় মোট ১২ টি বায়ু ভিলেজের  কাজ পাইলট প্রজেক্ট হিসেবে চলছে৷ বেশ কয়েকটির কাজ শেষ হয়েছে৷ রবিবার মহাকরণে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু  দেববর্মার  হাত দিয়ে বায়ু ভিলেজ ২.০ প্রকল্পের অগ্রগতি বিষয়ক একটি বইয়ের মলাট উন্মোচন করা হয়৷ ডি এন এ ক্লাব প্রোজেক্টে সুকল গুলিকে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করে৷ এর মাধ্যমে কুড়িটি কাজ হাতে কলমে করার ব্যবস্থাপনা রয়েছে৷ আটটি জেলার ৮২টি সুকলে ডিএনএ ক্লাব প্রজেক্ট রয়েছে৷ ২০২২-২৩ এ ৩০ টি সুকলকে এর আওতায় আনা হয়েছে৷  ২০২৩-২৪ অর্থবছরে আরো ৪০  টি সুকলকে ডি এন এ ক্লাব এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে৷ অপরদিকে কলেজ বায়োটেক ক্লাবের মাধ্যমে এপর্যন্ত মোট দশটি কলেজকে এই প্রজেক্টের আওতায় আনা হয়েছে৷ ২০২৩-২৪ অর্থবর্ষে আরও পাঁচটি কলেজকে এই প্রকল্পের আনার পরিকল্পনা চলছে৷

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top